বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

ওজন কমাতে যেভাবে সাজাবেন খাবারের প্লেট

লাইফস্টাইল ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৪৪ এই পর্যন্ত দেখেছেন

ওজন কমানোর কৌশল অনেক। কেউ জিমে গিয়ে ঘাম ঝরান কেউ বা সকালে মুক্তবায়ুতে হাঁটতে বেরিয়ে পড়েন। অনেকেই আবার শরীরচর্চা করতে মোটেই ভালবাসেন না। তাঁরা আবার নির্ভরশীল কড়া ডায়েটের ওপর। ডায়েটের অর্থ কিন্তু না খেয়ে থাকা বা খাবার পরিমাণ কমিয়ে দেওয়া একেবারেই নয়। ওজন তবেই কমবে, যখন আপনি সঠিক সময়ে ও সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার খান।

ডায়েটের আগে অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ নেওয়া জরুরি। অনলাইন নির্ভর হয়ে ডায়েট করা মোটেও উচিত নয়। খাবারের প্লেটে কী নিয়ে নিয়ে বসছেন, সে বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। ওজন ঝরাতে আপনার প্লেটটি কীভাবে সাজাবেন রইল চারটি টিপস।

# প্লেটে এক চতুর্থাংশ প্রোটিন, এক চতুর্থাংশ কার্বোহাইড্রেট আর বাকিটা শাক-সবজি দিয়ে ভর্তি রাখুন। গোটা খাবারটি তৈরি করতে হবে ভাল ফ্যাট দিয়ে। দুই চামচ তেল বা ঘি দিয়ে রান্না করতে হবে। প্রোটিনের মধ্যে মাছ, ডিম, চিকেন, সোয়াবিন রাখতে পারেন। এই সব খেয়ে আমাদের পেট ভরবে, ওজনও নিয়ন্ত্রণে থাকবে। জটিল কার্বোহাইড্রেট যেমন- হোল গ্রেন, ডাল আমাদের শরীরের জন্য ভাল। এই প্রকার শর্করা সরাসরি রক্তে মিশতে পারে না, সেই সঙ্গে জটিল রোগের হাত থেকে শরীরকে বাঁচায়। এর ফলেও ওজন নিয়ন্ত্রণে থাকে।

# ফ্যাট মানেই শরীরের জন্য খারাপ এমনটা কিন্তু নয়। তাই প্রতিদিনের ডায়েটে ভাল ফ্যাট রাখতেই হবে। অলিভ অয়েল, ঘি, বাদাম এসব কিন্তু আমাদের শরীরে ভাল ফ্যাটের যোগান দেয়।

# খুব বড় থালা নিয়ে কখনই খেতে বসবেন না। অনেক সময়ই আমাদের চাহিদার তুলনায় চোখের খিদে বড় হয়ে দাঁড়ায়। তখন আমরা অতিরিক্ত খেয়ে ফেলি। ছোট থালায় খাবার সাজিয়ে খেতে বসলে প্লেটটি দেখতেও ভরা লাগে। আর পরিমাণেও কম খাওয়া হয়।

# প্লেটে কার্বোহাইড্রেটের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে পারলেই ওজন অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। খাদ্যতালিকায় বেশি করে প্রোটিন রাখুন। এতে শরীরের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তেমনই শরীর সুস্থও থাকবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102