সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ভারতে পালানোর সময় আটক রাসিক কর্মকর্তা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১২৮ এই পর্যন্ত দেখেছেন

৩ লাখ ৩১ হাজার বাংলাদেশি টাকা ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা। তিনি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামানের ঘনিষ্টজন হিসেবে পরিচিত।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোষ্টে তাকে আটক করে বিজিবি। পরে বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেন।

রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি নিজামুল হোদা সোনামসজিদ দিয়ে বাংলাদেশ হতে ভারতে পালিয়ে যাবে। পরে বিজিবির একটি টহল দল তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা নগদ ৩ লাখ ৩১ হাজার বাংলাদেশি টাকাও পাওয়া যায়। নিজামুল হোদা রাজশাহীর উপশহর হাউজিং এস্টেটের বাসিন্দা। তার বাবার নাম সাইদুর রহমান। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102