বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

ছাত্রলীগের ২ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৯৮ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে এই দুই ছাত্রলীগ নেতা দেশ ছাড়তে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাদের আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। শিক্ষার্থীদের ওপর দফায় চালানো হামলার সময় তাদের বিরুদ্ধে অভিযোগ আছে আগ্নেয়াস্ত্র ব্যবহারের।

পরবর্তীতে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে গেলে সোমবার থেকেই অনেক ছাত্রলীগ নেতা আত্মগোপনে চলে যান। পরবর্তীতে সেনাপ্রধান সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে  অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেয়।

এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা-উপজেলার বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। নেতাদের মারধর, হত্যা এবং বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

আওয়ামী লীগের নেতারা অনেকেই এখন আত্মগোপনে চলে গেছেন। কেউ কেউ ছেড়েছেন দেশ। এর মধ্যে বিমানবন্দরে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে আটক করা হয়। এর পরপরই পাওয়া যায় ছাত্রলীগের ২ নেতাকে আটকে দেওয়ার।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102