শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

আমুর বাসা থেকে ৫ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৭৫ এই পর্যন্ত দেখেছেন

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাসভবন থেকে প্রায় ৫ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ঝালকাঠি শহরের রোনালসে রোডে আমির হোসেন আমুর পুড়িয়ে দেয়া বাসভবনে এসব পাওয়া যায় বলে জানান তিনি।

এর আগে সোমবার বিকালে শেখ হাসিনার দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপর দ্বাদশ সংসদের ঝালকাঠি-২ আসনের সদস্য আমুর বাসবভনে আগুন ধরিয়ে আন্দোলনকারীরা। রাত সাড়ে ১২টার দিকে সেই আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি টাকা ও ডলার দেখতে পান।

ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার লাগেজগুলো উদ্ধার করেন। এর মধ্যে থেকে তারা গণনা করে একটি লাগেজে অক্ষত অবস্থায় এক কোটি টাকা পান। অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া দুই কোটি ৭৭ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডলার, ইউরোসহ বিভিন্ন দেশের প্রায় এক কোটি টাকা মূল্যমানের মুদ্রা পাওয়া যায়।

স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, ভবনটির তিন তলার কক্ষে অনেকগুলো কম্বলে লাগা আগুন নেভানোর সময় কিছু টাকার বান্ডিল বেরিয়ে আসে। এ সময় কয়েকটি লাগেজও টাকা পাওয়া যায়। এরপর বিষয়টি জেলা প্রশাসককে জানাই।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102