শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সহিংসতা বন্ধের ডাক বাঁধনের

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৯৪ এই পর্যন্ত দেখেছেন

বৈষম্যবিরোধী আন্দোলনে শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে ছিলেন দেশের বিনোদন অঙ্গনের মানুষজন। ছাত্র-ছাত্রীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন তারা। সরকার পতনের পর আনন্দ প্রকাশ করেছেন তাদের অনেকে।

তবে এরপর বিভিন্ন স্থাপনায়  অগ্নিসংযোগ ও ভাঙচুরে চিন্তার রেখা স্পষ্ট তাদের কপালে। এই দলে রয়েছেন আজমেরি হক বাঁধন। সহিংসতা বন্ধের ডাক দিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন অভিনেত্রী।

এরপর লেখেন, আমরা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু বর্তমান সহিংসতা নিন্দনীয়। এই বিপ্লব অযৌক্তিক আক্রমণের কারণে কলঙ্কিত হতে দেওয়া যাবে না। আমরা প্রতিবাদকারীদের কাছে অনুরোধ করছি, শান্ত হয়ে দাঁড়িয়ে থাকুন এবং সেনাবাহিনীকে ছাত্রদের সাথে সরাসরি আলোচনা করতে দিন, যারা আবারও আমাদের জাতিকে রক্ষা করেছে।

সবশেষে তিনি লেখেন, আসুন, আমরা একসাথে একটি শান্তিপূর্ণ সমাধান এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করি। দয়া করে বাড়ি ফিরে যান এবং সকল ধরণের সহিংসতা প্রত্যাখ্যান করুন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102