বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

ডিজিএফআই এর গোপন

আয়নাঘরে বন্দিদের মুক্তির দাবি সাবেক সেনা কর্মকর্তাদের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৪৭ এই পর্যন্ত দেখেছেন

প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) আয়নাঘরে থাকা বন্দিদের মুক্তির দাবি জানিয়েছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বন্দিদের স্বজনরা।

সোমবার (৬ আগস্ট) রাতে রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় অবস্থান নিয়ে এ দাবি করেন সাবেক সেনা কর্মকর্তা ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা।

এ সময় তারা বলেন, ডিজিএফআইয়ের আয়নাঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। বন্দিদের ছাড়িয়ে নিতে আমরা অবস্থান নিয়েছি। তাদের অক্ষত অবস্থায় হস্তান্তর না করা পর্যন্ত আমরা ফিরব না। বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক, ব্রিগেডিয়ার (অব.) মো. হাসান নাসিরসহ আরও অনেকে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

হাসান নাসির বলেন, বছরের পর বছর ডিজিএফআই, র‌্যাব ও পুলিশের বন্দিশালায় অসংখ্য মানুষকে গুম করে রাখা হয়েছে। সোমবার রাতের মধ্যে তাদের মুক্তি দিতে হবে। তা না হলে দায়মুক্তির জন্য তাদের মেরে ফেলা হতে পারে। যদি আমাদের কাছে হস্তান্তর করা না হয় তাহলে পরবর্তী ঘটনার দায় ডিজিএফআইয়ের বর্তমান কর্মকর্তাদের নিতে হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102