মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের রক্তাক্ত দিন

অনলাইন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১১৬ এই পর্যন্ত দেখেছেন

বৈষম্যবিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনে সারা দেশ এখন উত্তাল। রোববার আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সারা বাংলাদেশে নিহত হয়েছেন অন্তত ৯৯ জন। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন বহু মানুষ। বাংলাদেশের ইতিহাসে অন্যতম এই রক্তাক্ত দিন নিয়ে খবর হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা, ভারতের এএনআই ও দ্য টেলিগ্রাফ, তুরস্কের টিআরটি নিউজ, ভয়েস অব আমেরিকা, সিএনএন ছাড়াও অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমের খবরের শিরোনাম এখন বাংলাদেশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তো বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অনলাইনে লাইভ কাভারেজ করছে।

তুরস্কের টিআরটি নিউজ ‘বাংলাদেশে সহিংসতায় বহু মানুষ নিহত, ছাত্ররা হাসিনার পদত্যাগ চেয়েছেন’ শিরোনামে নিউজ করেছে। যেখানে তারা ৯৩ জন নিহতের কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ভয়েস অব আমেরিকার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে শিরোনাম করেছে— ‘বাংলাদেশে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ১০০ জন নিহত, আরও কয়েকশ আহত হয়েছেন’। তাদের প্রতিবেদনে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরা হয়েছে। ফের কারফিউ জোরদার করে কিভাবে আন্দোলনকারীদের দমানোর চেষ্টা করা হচ্ছে তা বলা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম শুরু থেকেই বাংলাদেশের আন্দোলন ও সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে। বাংলাদেশের সবশেষ পরিস্থিতি নিয়ে তাদের করা প্রতিবেদনের শিরোনাম— ‘বাংলাদেশের বিক্ষোভকারীরা হাসিনার পদত্যাগ দাবি করায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন’। আলজাজিরার খবরে বাংলাদেশের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে কীভাবে আন্দোলনকারীদের দমিয়ে রাখার চেষ্টা করছে সরকার তা তুলে ধরা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম এএনআই তাদের শিরোনামে বলছে— ‘বাংলাদেশ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করছে’। এদিকে ভারতের অন্যতম গণমাধ্যম দ্য টেলিগ্রাফ তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে— ‘বাংলাদেশে আবার অগ্ন্যুৎপাত, ৯১ জনের মৃত্যু: মার্চের আগে হাসিনার বাসভবনের ‘অভূতপূর্ব’ দুর্গ’।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের লাইভ প্রতিবেদনের শিরোনাম রেখেছে— ‘বাংলাদেশে সহিংসতার ভয়াল একদিন, সংঘর্ষে নিহত অন্তত ৯০ জন’। লাইভ প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেন এই আন্দোলন এমন রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিল। সবশেষ তিনটি নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপির অংশগ্রহণ করা না সত্ত্বেও কীভাবে ক্ষমতায় টিকে আছে, সেসব নিয়ে বিস্তারিত লিখেছে তারা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102