রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

দিল্লিতে শেখ হাসিনা, যেতে পারেন ব্রিটেনে

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১১৭ এই পর্যন্ত দেখেছেন

পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন শেখ হাসিনা। সেখান থেকে যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে তার। সদ্য পদত্যাগ করে দেশ থেকে চলে যাওয়া শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য নিয়ে জল্পনা-কল্পনা চলছে। এরমাঝেই ব্রিটেনের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এসব মন্তব্য করা হয়েছে। শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনে যেতে পারেন বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তার চূড়ান্ত গন্তব্য কোথায় বা কোন দেশে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিবিসিকে বলেছে, প্রথমে ভারতে এলেও এখানে তিনি থাকছেন না।

এর মাঝেই সোমবার (৫ জুলাই) ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।

তিনি বলেন, আমি আশা করি, গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে এবং বাংলাদেশের জনগণের জন্য শান্তি ও নিরাপত্তার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102