শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১২০ এই পর্যন্ত দেখেছেন

দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা এবং স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ মঙ্গলবার (৬ আগস্ট) থেকে খোলা থাকবে।

সোমবার (৫ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, আজ রাত ১২টা থেকে  মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102