শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

শেরপুরের জেলখানা ভেঙে বন্দীদের নিয়ে গেল বিক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১৩৩ এই পর্যন্ত দেখেছেন

শেরপুরে লাঠিসোটা, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরে মিছিল করেছে বিক্ষোভকারীরা। শতশত ছাত্র-জনতার সেই মিছিলের একটি অংশ বিকেলে শহরের দমদমা-কালীগঞ্জ এলাকায় জেলা কারাগারের গেট ভেঙ্গে, অগ্নি সংযোগ করে জেলখানা থেকে প্রায় পাঁচ শতাধিক বন্দী নিয়ে গেছে।

ব্যক্তিগত নিরাপত্তার কারণে সে সময় কারারক্ষী ও নিরাপত্তা কর্মীরাও বিক্ষুদ্ধ ছাত্র-জনতাকে বাঁধা না দিয়ে সাদা পোষাকে সরে যান। বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পযন্ত জেলা কারাগারে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম জেলা কারাগারের গেট ভেঙে বন্দীদের ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন অফিস ও স্থাপনায় অগ্নিসংযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন সেনাবাহিনী টেক অব করেছে। তারা বিষয়গুলো দেখবেন।

এর আগে দুপুর ১টার দিকে শেরপুর সদর থানায় আগুন দেয় বিক্ষোভ মিছিলকারীরা। এসময় থানার পুলিশরা দৌড়ে পালিয়ে যায়। পরে শুরু হয় ভাংচুর।

এ ছাড়া শহরের গোপালবাড়ী এলাকায় ডিসি কোয়ার্টার, নিউমার্কেট এলাকায় সদর এএসপি (সার্কেল) অফিস, জেলাপরিষদ, জেলা নির্বাচন অফিস, সোনালী ব্যাংক, জেলা আনসার-ভিডিপি অফিস এবং শহরের রঘুনাথ বাজার, নিউমার্কেট, বুলবুল সড়ক, নৌহাটা, মীরগঞ্জ।

নয়ানীবাজার, নবীনগর, নতুন বাস টার্মিনাল, ঢাকলহাটি, নৌহাটা, পাকুড়িয়াসহ বিভিন্ন এলাকায় আ.লীগ নেতাকর্মীদের ব্যবসা-প্রতিষ্ঠান ও বাড়ী ঘরে হামলা ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102