বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

আমার মা আর রাজনীতিতে ফিরবেন না: বিবিসিকে জয়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১৪৭ এই পর্যন্ত দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছে, মা আর রাজনীতিতে ফিরবেন না। সোমবার (৫ আগস্ট) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

জয় বলেন, আমার মা আর রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন না। তিনি (শেখ হাসিনা) ভীষণ হতাশ। কঠোর পরিশ্রমের পরেও সংখ্যালঘু কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজআওয়ারের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আমার মা রবিবার (৪ আগস্ট) থেকে পদত্যাগের কথা ভাবছিলেন। আমাদের পরিবারের সদস্যরা জোর দেয়াতে নিজের সুরক্ষার জন্য দেশ ছেড়েছেন তিনি।

জয় আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। তিনি যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন তখন বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত ছিলো। দরিদ্রপিড়িত দেশটি এখন এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে বিবেচিত।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন সজীব ওয়াজেদ। তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেন, তার মা রবিবার (৪ আগস্ট) থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102