বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ভিডিও বার্তায় যা বললেন জয়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১০৫ এই পর্যন্ত দেখেছেন

শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল পেজ থেকে ভিডিও বার্তা দিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার (৫ জুলাই) বেলা ২টায় এই ভিডিও প্রকাশ করা হয়।

ভিডিওতে তিনি বলেন, শুরু থেকেই আমরা কোটা সংস্কারের পক্ষে ছিলাম। আমরা তাদের আলোচনায় ডেকেছি, জুডিশিয়াল কমিশন করেছি। কিন্তু আমরা যতোই তাদের দাবি মেনে নেই তাদের দাবি একের পর এক বাড়তে থাকে।

তিনি বলেন, এরপর আন্দোলনকারীদের দাবি সরকারের পতন। কিন্তু সরকারের পতনের পর কী হবে? এটা কেউ ভেবেছে? আমরা বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক। সরকার পতন করে নতুন সরকার আসার একটিমাত্র পথ আছে, আর তা হলো নির্বাচন। আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে কোনো অনির্বাচিত এক মিনিটের জন্যও থাকতে পারবে না।

সজীব বলেন, তাদের নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই তাহলে তারা আরও দাবি বাড়িয়েই যাচ্ছে। পরে যদি আমরা নির্বাচনও দেই এবং সরকার পতনের দাবি মেনে নেই, তাহলে তারা বলবে আমরা এই সরকারের অধীনে নির্বাচন মানব না।

এই দেশে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে দাবি করে জয় বলেন, যদি বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা না থাকতো, তাহলে এতো উন্নয়ন হতে পারত? বাংলাদেশ এতদূর আসতে পারত? কেউ কল্পনা করতে পারেনি বাংলাদেশ এতো উন্নয়ন করবে।

জয় বলেন, ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কী হবে, তা আমার চিন্তার বিষয় না, আমাদের পরিবারেরও চিন্তার বিষয় না। আপনারা বুঝবেন। তবে এইভাবে হত্যা করে সংঘর্ষ করে ক্ষমতা দখল করা যাবে না।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102