

শেখ হাসিনা সরকারের পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের্ সিদ্ধান্ত হয়েছে। এবার আলোচনা চলছে সেই সরকার গঠন নিয়ে। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করতে বঙ্গভবনে ডাকা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা বঙ্গভবনে যান।
বঙ্গভবনে যাওয়া অন্য নেতারা হলেন, বিএনপি নেতা মির্জা আব্বাস, গণতন্ত্র মঞ্চের প্রধান সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না, হেফাজত নেতা মামুনুল হক, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মো. ফয়জুল করীম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।
এর আগে দুপুরে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। পরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে জানান, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে এবং সেই সরকার দেশ চালাবে। সব হত্যা ও অন্যায়ের বিচার হবে বলেও জানান সেনাপ্রধান।
নিউজ /এমএসএম