শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১০৮ এই পর্যন্ত দেখেছেন

সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সোমবার (৫ আগস্ট) বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওয়াকার-উজ-জামান বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আমরা এখন রাষ্ট্রপতির কাছে যাবো। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করবো। আপনারা আমাদের ওপর আস্থা রাখুন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এখন একটি ইন্টেরিয়ম গর্ভমেন্ট গঠন করে আমরা কার্যক্রম পরিচালনা করবো।দ

আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা দয়া করে আমাকে সাহায্য করুন। মারামারি করে আমরা আর কিছু পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ থেকে বিরত হোন। প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। সুতরাং একটা আলোচনা করেছি।

ওয়াকার-উজ-জামান বলেন, আপনারা আর সংঘাতের পথে যাবেন না, শান্তিশৃঙ্খলার পথে ফিরে আসেন। অনেক লোকজন মারা যাচ্ছে, জানমালের ক্ষতি হচ্ছে। আপনারা বিরত হোন। আপনারা আমাকে সাহায্য করুন।

আলোচনায় কারা ছিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের আমির, বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিরা এখানে ছিলেন। এখানে আওয়ামী লীগের কেউ ছিলেন না।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102