বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১৪২ এই পর্যন্ত দেখেছেন

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতা অবিলম্বে বন্ধ করুন। শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার বিষয় স্মরণ করিয়ে দিয়ে ভলকার তুর্ক বলেছেন, সপ্তাহান্তে অনেক বিক্ষোভকারী নিহত হয়েছেন।

রবিবার এক বিবৃতিতে তিনি রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের জীবনের অধিকারকে সুরক্ষিত রাখার বাধ্যবাধকতা মেনে চলার জন্য জরুরিভিত্তিতে আহ্বান জানিয়েছেন।

সিরাজগঞ্জে পুলিশ স্টেশনে হামলার সময় কমপক্ষে ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ ঢাকায় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ক্ষমতাসীন দলের যুব শাখাকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নামার আহ্বান জানানো হয়েছে। তুর্ক বলেন, এতে আরো প্রাণহানি হবে, আরো ক্ষয়ক্ষতি হবে- এ জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, যারা সিনিয়র আছেন এবং যারা কমান্ড দেয়ার জন্য দায়ী তাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায়কে এটা অবশ্যই পরিষ্কার করতে হবে যে, এই গুরুত্বপূর্ণ সময়ে কোনো দায়মুক্তি দেয়া যাবে না। শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে যারা অংশ নিচ্ছেন, তাদেরকে টার্গেট করা অবশ্যই বন্ধ করতে হবে সরকারকে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেন, যাদেরকে খেয়ালখুশিমতো আটক করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ইন্টারনেট ব্যবস্থা পুরোদমে চালু করতে হবে। অর্থপূর্ণ সংলাপের পরিবেশ সৃষ্টি করতে হবে। অতিরিক্ত বল প্রয়োগ, ইচ্ছাকৃত মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়া এবং সহিংসতা উস্কে দেয়াসহ জনপ্রিয় এই ভিন্নমতকে দমন করার অব্যাহত প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102