শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শহীদ মিনারে টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১১৩ এই পর্যন্ত দেখেছেন

চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ আজ সোমবার (৫ আগস্ট)। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে গুলি, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।

সোমবার (৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। এতে এক পথচারী গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে শাহবাগ থানা থেকে ৬-৭টি সাঁজোয়া যানসহ একদল পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর দিয়ে শহীদ মিনারের দিকে যায়। এ সময় শহীদ মিনারে জড়ো হওয়া লোকজনকে সেখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ না দিয়েই গুলি চালানো হয়।

এ ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলতে চাইলে তারা কেউ কথা বলতে রাজি হননি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102