শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ কারারক্ষী গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৭৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ মিলন মিয়া (২৮) নামের এক কারারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুজন ইয়াবা ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়।রোববার (১৫ আগস্ট) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার মিলন সিলেট জেলার শাহপরান থানার নিপবন আবাসিক এলাকার আবুল কালামের ছেলে এবং হবিগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী। এছাড়া গ্রেফতার অন্য দুজন হলেন- অলিপুর এলাকার বাবুল মিয়ার ছেলে হৃদয় মিয়া (২১) এবং হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামের খোরশেদ আলীর ছেলে রুবেল মিয়া (২৪)।শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মনজুরুল আলম জানান, মিলন মিয়া সিলেট জেলা কারাগারে থাকাকালে মাদকসহ গ্রেফতার হয়েছিল। পরবর্তীতে ৯ মাস সাসপেন্ড থেকে গত দেড়মাস আগে হবিগঞ্জ জেলা কারাগারে যোগদান করে। আমরা কারারক্ষীদের কারাগারে প্রবেশের সময় তল্লাশি করে প্রবেশ করাই এবং সার্বক্ষণিক ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102