বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান বিভিন্ন দেশের

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন

মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘর্ষের আশঙ্কায় বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, লেবাননে অবস্থারত মার্কিন নাগরিকরা ‘যেকোনো টিকেট’ পাওয়া মাত্রই যেন দেশে ফিরে আসেন।

গত বুধবার তেহরানে এক হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করছে ইরান ও হিজবুল্লাহ। হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান। পশ্চিমা কর্মকর্তারা আশঙ্কা করছেন যে,  ইরান সমর্থিত হিজবুল্লাহ এই ধরনের যেকোনো প্রতিশোধের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক প্রচেষ্টা এই অঞ্চল জুড়ে উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই উদ্বেগের প্রতিক্রিয়া জানিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স, কানাডা ও জর্ডান তাদের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

শনিবার এক বিবৃতিতে বৈরুতে মার্কিন দূতাবাস বলেছে, যারা লেবাননে থাকাকে বেছে নিয়েছে তাদের উচিত ‘দ্রুত পরিকল্পনা তৈরি করা’ এবং ‘একটি বর্ধিত সময়ের জন্য আশ্রয়ের জায়গা বেছে নেওয়া।

যুক্তরাজ্য জানিয়েছে, তারা প্রত্যাবাসনে সহায়তার জন্য অতিরিক্ত সামরিক কর্মী, কনস্যুলার স্টাফ এবং সীমান্ত বাহিনীর কর্মকর্তাদের  পাঠাচ্ছে। বাণিজ্যিক ফ্লাইট চলাকালীন তারা নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102