মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প

বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবিতে বরিশালে ‘বর্ণমিছিল’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯০ এই পর্যন্ত দেখেছেন

‘সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার চাই’—এই স্লোগান নিয়ে বরিশালে বর্ণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে বরিশাল নগরের রুপাতলীর কালিজিরা এলাকায় এই মিছিলের আয়োজন করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দুঃসাহসী। সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে এই মিছিলের পাশাপাশি আয়োজন করা হয় ভাষা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। তিনি বলেন, ভাষা আন্দোলনে যাঁরা সম্মুখসারিতে থেকে আত্মত্যাগ করেছেন, সেই আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভাষার সঠিক চর্চার মাধ্যমে এই গৌরবময় ভাষাকে আরও সমৃদ্ধ করায় সবাইকে দরদ নিয়ে কাজ করতে হবে। মাতৃভাষাকে ভালোবেসে প্রাত্যহিক জীবনে ধারণ করতে হবে।

বর্ণমিছিলের স্লোগান ছিল ‘সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার চাই’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুঃসাহসীর সভাপতি সাঈদ পান্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আল মামুন তালুকদার, বিভাগীয় সমাজসেবা উপপরিচালক আক্তারুজ্জামান তালুকদার, শিক্ষকনেতা দাশগুপ্ত আশীষ কুমার, বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাওলাদ হোসেন, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহীন, বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের প্রতিনিধিত্বকারী সংগঠন এডাবের সভাপতি কাজী জাহাঙ্গির কবির, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন, সেভ দ্য চিলড্রেন বরিশালের ডেপুটি ম্যানেজার খলিলুর রহমান, কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক সাজ্জাদ পারভেজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুঃসাহসীর সাধারণ সম্পাদক দুর্জয় সিংহ, সহসভাপতি অনিরুদ্ধ খাসকেল, কেয়া সরকার, রিফাত খান, নিলা বাড়ৈ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী হৃদয় সিংগানিয়া, শান্ত বালা, জয় চন্দ্র দাস, শাকিবুল হক, গার্গী খাসকেল, সৃষ্টি নন্দি প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102