শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

দাঁড়িয়ে প্রস্রাব করায় কি কি ক্ষতি

লাইফস্টাইল ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১২৭ এই পর্যন্ত দেখেছেন

অনেক পুরুষ দাঁড়িয়ে প্রস্রাব করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। পশ্চিমা বিশ্বের অনেক দেশে ছেলেদেরকে শিশুবেলা থেকেই দাঁড়িয়ে প্রস্রাব করা শেখানো হয়। দাঁড়িয়ে প্রস্রাব করা একটি ব্রিটিশ পদ্ধতি।

আমাদের দেশের আধুনিক অফিসগুলোতে পুরুষদের দাঁড়িয়ে প্রস্রাব করার ব্যবস্থা রাখা হয়। এই পদ্ধতি স্বাস্থ্যের জন্য ভালো নয় বলে মত দিয়েছেন গবেষকেরা।

একটি গবেষণায় দেখা গেছে— দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে দিনে দিনে প্রস্রাবের বেগ বা গতি কমে আসে। এতে পেলভিক পেশির ক্ষতি হয়। নিয়মিত দাঁড়িয়ে প্রস্রাব করার ফলে প্রস্টেট গ্রন্থি বাড়তে থাকে। এর ফলে নানারকম রোগ হতে পারে। তা ছাড়া দাঁড়িয়ে প্রস্রাব করলে মূত্রথলির মধ্যে জমা দূষিত পদার্থগুলো নীচের দিকে চলে যাওয়ায় শরীর থেকে বের হতে পারে না। দিনে দিনে সেগুলো জমে। ফলে প্রস্রাব করার সময় মূত্রথলিতে চাপ অনুভব হতে পারে। দাঁড়িয়ে প্রস্রাব করার ফলে পুরুষের অস্থিরতা বাড়তে পারে। হতে পারে রক্তচাপ। এ ছাড়া হৃদস্পন্দনের অস্বাভাবিক গতি বৃদ্ধি পেতে পারে।

দাঁড়িয়ে প্রস্রাব করার আরও অনেক ক্ষতি আছে। সেগুলো হলো কিডনিতে পাথর হতে পারে। এমনকি এই অভ্যাসের ফলে ডায়াবেটিস এবং জন্ডিসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেড়ে যায়।

চিকিৎসকেরা বলেন, অফিসে আধুনিক ব্যবস্থা থাকলেও বসে প্রস্রাব করার ব্যবস্থাও থাকে। বসে প্রস্রাব করার অভ্যাস একটি স্বাস্থ্যকর অভ্যাস। পুরুষদের উচিত এই অভ্যাস রপ্ত করা। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102