শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

চট্টগ্রামে একাধিক বিএনপি নেতাদের বাসভবনে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১০৬ এই পর্যন্ত দেখেছেন

চট্টগ্রামে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম মাহনগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনে হামলা, ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে।

আজ শনিবার দিবাগত রাতে এসব ঘটনা ঘটে বলে জানানো হয়। তবে কে বা কারা এ হামলায় জড়িত তা তাৎক্ষণিক নিশ্চিত করা সম্ভব হয়নি। অন্যদিকে, বিএনপি নেতারা এসব হামলার ঘটনায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে দায়ী করেছেন।

বাঁ থেকে- আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. শাহাদাত হোসেন ও এরশাদ উল্লাহ। ছবি : সংগৃহীত

বিএনপি নেতারা জানান, নগরের বাদশা মিয়া সড়কে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের বাসায় রাত সাড়ে ৮টার দিকে হামলা চালায় দুর্বৃত্তরা। রাত ৯টার দিকে বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া মেহেদীবাগ এলাকায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদের বাসভবনেও হামলার ঘটনা ঘটে। চট্টগ্রাম মহানগর বিএনপি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী, আমির খসরু ও ডা. শাহাদাতের পাশাপাশি কাছাকাছি সময়ে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর পাঁচলাইশ আবাসিকের বাসায়ও হামলা ও ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, সবকিছু পর্যবেক্ষণ করে আইনগত ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য, এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর বাড়িতে হামলা ও এমপি মহিউদ্দিন বাচ্চুর অফিসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102