বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

কাল থেকে মাঠে থাকবে আ’লীগ, কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৮৯ এই পর্যন্ত দেখেছেন

চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই রবিবার (৪ আগস্ট) রাজধানীর সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ ছাড়া সোমবার (৫ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি।

আজ শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সরকারের প্রতি যে আহ্বান জানাল তরিকত ফেডারেশন সরকারের প্রতি যে আহ্বান জানাল তরিকত ফেডারেশন | তিনি বলেন, একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোনও রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল।

ওবায়দুল কাদের বলেন, আমরা এখন নতুনভাবে ৫ আগস্ট বঙ্গবন্ধুর সন্তান শেখ কামালের জন্মবার্ষিকী… যদিও মৃত্যুর বেদনা, জন্মদিবসকে ছেপে চলে যায় শোকের কাছে। আমরা আগামীকাল নতুন করে প্রোগ্রাম দিয়েছি।

বগুড়ায় পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশ বক্সে আগুনবগুড়ায় পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশ বক্সে আগুন | নতুন কর্মসূচির কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রবিবার ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরীতে জমায়েত হবে। আর ৫ তারিখে আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করব।

রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলরাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল | এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102