শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছাতকে আলহাজ্ব আবুল হুসাইন রাশেদা খানম ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি সুন্নতে খতনা অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব, ছাতকঃ ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের আলহাজ্ব আবুল হুসাইন রাশেদা খানম ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১৮জন স্কুল পড়ুয়া ছাত্রের ফ্রি সুন্নতে খতনা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (১৩ আগষ্ট) সকালে দোলারবাজার ইউনিয়নের জটি গ্রামের মায়া মঞ্জিলে এ ফ্রি সুন্নতে খতনার কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

ফ্রি খতনা কার্যক্রম পরিচালনা করেন, দক্ষিন খুরমা ইউনিয়নের মহব্বতপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার সিরাজুল ইসলাম। তাকে সহযোগিতা করেন, দোলারবাজারের ঔষধ ব্যবসায়ী ইব্রাহিম আলী। 
খতনা শুরুর পুর্বে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, জটি কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী, মুরব্বি তারেক আহমদ স্বপন, ফারুক আহমদ, আকবর আলী, তছদ্দর মিয়া, আলতাব আলী, ট্রাস্ট পরিচালক মাওলানা জিয়াউর রহমান, বদরুল ইসলাম ও হেলাল মাহমুদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। 
ট্রাস্টের প্রধান পরিচালক মাওলানা জিয়াউর রহমান জানান, যুক্তরাজ্য প্রবাসী ইকবাল আহমদ, মঞ্জুর আহমদ, ফয়ছল আহমদ ও  রোকশানা আক্তার নাসিমা এবং সৌদি প্রবাসী মাসুম হুসাইনসহ তারা সকল ভাই-বোন মিলে পিতা-মাতার নামে এ ওয়েল ফেয়ার ট্রাস্ট গঠন করেছেন। 
এ ট্রাস্টের মাধ্যমে এলাকার অসহায় মানুষকে তারা বিভিন্ন ভাবে সাহায্য ও সহযোগিতা করে আসছেন। 
এর অংশ হিসেবে ১৮জন স্কুল পড়ুয়া গরিব অসহায় ছাত্রকে ফ্রি সুন্নতে খতনা করে চিকিৎসাপত্র দিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102