শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

নতুন কর্মসূচি দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১১৯ এই পর্যন্ত দেখেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পক্ষ থেকে আবারো নতুন কর্মসূচি দেয়া হয়েছে। শুক্রবার (২ আগস্ট) গণমিছিল করবে তারা। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুমার নামাজের পর প্রার্থনা ও গণমিছিল কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ ও শিক্ষার্থীদের ৯দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত ও মন্দির-গির্জাসহ সকল উপাসনালয়ে প্রার্থনার আয়োজন এবং জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে দেশের সকল নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মসজিদের ইমাম ও খতিবদের মিম্বার থেকে প্রতিবাদের ঘোষণা দেয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি মাদরাসার শিক্ষক ও ছাত্রদেরকে গণমিছিল বের করে আন্দোলনে একাত্মতা ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102