সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

বঙ্গবন্ধু ঐক্যের প্রতীক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বঙ্গবন্ধু আমাদের ঐক্যের প্রতীক। এই মহান নেতা তার বিচক্ষণতা, যোগ্যতা, দক্ষতা দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা উপহার দিয়েছেন। তার সুদৃঢ় নেতৃত্বেই এদেশের মানুষ একতাবদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে।রোববার জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু জানতেন অনেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। কিন্তু জাতির পিতা হিসেবে তিনি কাউকে অবিশ্বাস করেননি। বাঙালি জাতিকে তিনি প্রচণ্ড বিশ্বাস করতেন। এই দেশ ও দেশের মানুষের কল্যাণে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। অথচ তাকেই নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এমন করুন ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল।প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের লক্ষ্য বর্তমান প্রজন্মের জন্য একটি উন্নত ভবিষ্যৎ বিনির্মাণ করা। এই লক্ষ্য পূরণে সরকারি কর্মচারীদের বঙ্গবন্ধুর নীতি-আদর্শ, স্বাধীনতার চেতনা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।এসময় বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মমিনুর রশিদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102