বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

পাকিস্তান সিরিজে থাকছে সাকিব: বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৩০ এই পর্যন্ত দেখেছেন

সাকিব আল হাসান এখন কানাডায় অবস্থান করছেন। সেখানে গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগে খেলছেন। বাংলা টাইগার্স মিসিসাউগার অধিনায়ক তিনি। এই দলে আরেক বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামও রয়েছেন। এদিক পাকিস্তান সফরের দিনক্ষণ বেশ কাছে চলে এসেছে। সম্প্রতি প্রতিটি সিরিজের আগে সাকিব খেলবেন কিনা এমন একটা সংশয় দেখা যায়। এবার পাকিস্তান সিরিজের আগে তেমন কোনো সংশয় নেই। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

জালাল ইউনুস বলেন, ‘বোর্ডের সাথে, আমার সাথে, নির্বাচকদের সাথে সাকিবের কথা হয়েছে। পাকিস্তান সিরিজে সে এভেইলেবল। সময় না থাকলে সরাসরি দুবাই থেকে চলে যাবে। অথবা বলা হয়েছে ঢাকা এসে ২-১ দিন প্র্যাকটিস করে দলের সাথে যেতে। পাকিস্তান সিরিজে পাওয়া যাবে তাকে।

এদিকে গতকাক কানাডায় ম্যাচ শেষে গ্যালারিতে থাকা এক সমর্থকের সঙ্গে বির্তকের জন্মদেন সাকিব আল হাসান। কোটা সংস্কার আন্দোলন ইস্যুর ঢেউ ছুঁয়েছে সাকিবকেও। গতকাল বাংলা টাইগার্সের ম্যাচ শেষে গ্যালারি থেকে এক প্রবাসী বাংলাদেশি তরুণ দর্শক সাকিবের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন এই ইস্যুতে।

সেই ক্ষুব্ধ ক্রীকেট ভক্ত বাংলাদেশের টাইগার অলরাউন্ডারের কাছে জানতে চান, দেশের এই চলমান অস্থিরতায় কেন তিনি নীরব? সাকিব সেই প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে বসেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

এ প্রসঙ্গে ক্রিকেট অপারেশন্সের প্রধান বলেন, ‘ক্রিকেটে সাকিবের অবদান আপনারাও ভালো করেই জানেন। আমি ভিডিওটা দেখিনি, এজন্য মন্তব্য করা ঠিক হবে না। অবশ্যই ঠিক করেনি নিশ্চয়ই। সবারই সব জায়গায় অবদান আছে। সাকিবের অবদান নিয়েও প্রশ্ন করা উচিৎ ছিল না।’

‘আপনি-আমি সবাই জানি সাকিবের অবদান কী। অস্বীকার করা যাবে না। এটা সাকিবের ব্যক্তিগত ব্যাপার। সাকিব সেখানে কী বলেছে আমি ঠিক বলতে পারব না। কোন অবদান বুঝাতে চেয়েছেন আমি জানি না।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102