শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

গুলিবিদ্ধ শিশুর কপালে চুমু দিয়ে আদর করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৭৭ এই পর্যন্ত দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের খোঁজ-খবর নিতে গত কয়েকদিন ধরে রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে পরিদর্শনে যাচ্ছেন করছেন । এর পরিপ্রেক্ষিতে  গুলিতে আহত মকবুল মডেল স্কুল উত্তরার দ্বিতীয় শ্রেণির ছাত্র মো. কাউসারের কাছে যান তিনি। শিশুটির কপালে চুমু দিয়ে আদরও করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর শ্যামলীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন তিনি।

হাসপাতালে পরিদর্শনকালে হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান আহতদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে সরকারপ্রধানকে অবহিত করেন। এ সময় সরকার প্রধান আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এর আগে শনিবার (২৭ জুলাই) সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান শেখ হাসিনা। সেখানে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তার আগে আগে শুক্রবার (২৬ জুলাই) সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান সরকার প্রধান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102