শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

কোটা আন্দোলন

বিচার বিভাগীয় তদন্ত কমিটির সময় ও সদস্য বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৩৪ এই পর্যন্ত দেখেছেন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগীয় তদন্ত কমিটির সময় বাড়ানো হবে এবং সদস্য সংখ্যা আরো দুইজন বাড়ানো হবে। মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, যেহেতু অনুসন্ধান এবং তদন্তের পরিধি অনেক বেড়ে গেছে তাই চিন্তাভাবনা করছি কমিশনের সদস্য একজন থেকে তিনজনে উন্নীত করার। কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঘটে যাওয়া সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির সদস্য ও কাজের পরিধি বাড়ানো হচ্ছে। তদন্ত কমিশনের টিওআর বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন চলে গেছে। উনারা ২১ তারিখ পর্যন্ত সংগঠিত ঘটনার তদন্ত করতে পারবে না। এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, যেহেতু অনুসন্ধান এবং তদন্তের পরিধি অনেক বেড়ে গেছে তাই চিন্তাভাবনা করছি কমিশনের সদস্য একজন থেকে তিনজনে উন্নীত করার। কোটাবিরোধী আন্দোলন সহিংসতার রূপ নিলে ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বাঁধে। এর মধ্যে ঢাকা দুইজন, চট্টগ্রামে তিনজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়।

১৬ জুলাইয়ের ঘটনা তদন্তে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির একমাত্র সদস্য বিচারপতি দীলিরুজ্জামান। অবশ্য এই কমিটি গঠন করার পর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।

আইনমন্ত্রী বলেন, সরকারি হিসাবে দেড়শ জন এবং গণমাধ্যমের হিসাবে দুই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে ওই কয়েকদিনের কয়েকদিনের সহিংসতায়। এ অবস্থায় বিচার বিভাগীয় তদন্ত কমিশনের পরিধি বাড়ানোর কথা জানালেন তিনি।

উল্লেখ্য, ১৬ জুলাইয়ের ঘটনার প্রতিক্রিয়ায় ১৮ জুলাই সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা হয়, সেদিন মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরাও। গোটা দেশে নানা গুজব ছড়িয়ে পড়ে, এর মধ্যে বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় সম্পদে হামলা শুরু হয়। প্রাণহানির সংখ্যাও বাড়তে থাকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102