বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

প্যারিস অলিম্পিক

তৃতীয়দিন পর্যন্ত পদক তালিকায় শীর্ষে জাপান

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১২৯ এই পর্যন্ত দেখেছেন

প্যারিস অলিম্পিকে এবার চমক দেখাচ্ছে জাপান। যেখানে চীন, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে বেশি সোনার লড়াই হওয়ার কথা ছিল, সেখানে সোমবার প্যারিস অলিম্পিকের তৃতীয় দিন শেষে সবার চেয়ে এগিয়ে জাপান।

সূর্যোদয়ের দেশের অ্যাথলেটরা তৃতীয় দিন শেষে জাপানকে উপহার দিয়েছে মোট ৬টি স্বর্ণ পদক। সব মিলিয়ে ১২টি। এর মধ্যে ২টি রৌপ্য এবং ৪টি তাম্র বা ব্রোঞ্জ পদক।

স্বাগতিক ফ্রান্সও পদকের লড়াইয়ে তুমুল প্রতিদ্বন্দ্বীতা অব্যাহত রেখেছে। তৃতীয় দিন শেষে চারটি দেশ সমান ৫টি করে স্বর্ণ জিতলেও মোট ১৬টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিক ফ্রান্স। ৮টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ জয় করেন দেশটির অ্যাথলেটরা।

৫টি করে স্বর্ণ জিতেছে চীন, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়াও। এর মধ্যে মোট ১২টি পদক নিয়ে চীন তৃতীয়, ৯টি করে পদক নিয়ে অস্ট্রেলিয়ায় চতুর্থ এবং দক্ষিণ কোরিয়া রয়েছে পঞ্চম স্থানে।

শীর্ষে থাকা জাপানের অ্যাথলেটরা জুডোতে দুটি, স্টেকবোর্ডিংয়ে ২টি, ফেন্সিং এবং জিমন্যাস্টিকসে ১টি করে স্বর্ণ জিতেছে তারা। তৃতীয় দিন পর্যন্ত স্বর্ণ পদকজয়ী দেশ হলো ১৭টি। যুক্তরাষ্ট্র জিতেছে ৩টি স্বর্ণ পদক। ৫টি দেশ জিতেছে ২টি করে স্বর্ণ। ১টি করে স্বর্ণ জিতেছে ৬টি দেশ।

রৌপ্য পদক জয় করেছে ৭টি দেশের অ্যাথলেটরা। আর শুধুমাত্র ব্রোঞ্জ পদক জয় করেছে ১২টি দেশের অ্যাথলেটরা। সব মিলিয়ে পদক তালিকায় নাম তুলতে পেরেছে ৩৬টি দেশের অ্যাথলেটরা।

অলিম্পিকের পদক তালিকা

র‌্যাঙ্কদেশস্বর্ণরৌপ্যতাম্রমোট
১জাপান৬২৪১২
২ক ফ্রান্স*৫৮৩১৬
৩চীন৫৫২১২
৪অস্ট্রেলিয়া৫৪০৯
৫দক্ষিণ কোরিয়া৫৩১৯
৬যুক্তরাষ্ট্র৩৮৯২০
৭গ্রেট ব্রিটেন২৫৩১০
৮ইতালি২৩৩৮
৯কানাডা২১২৫
১০হংকং২০১৩
১১জার্মানি২০০২
১২কাজাখস্তান১০২৩
১৩দক্ষিণ আফ্রিকা১০২৩
১৪বেলজিয়াম১০১২
১৫আজারবাইজান১০০১
১৬রোমানিয়া১০০১
১৭উজবেকিস্তান১০০১
১৮ব্রাজিল০১২৩
১৯সুইডেন০১২৩
২০ফিজি০১০১
২১কসভো০১০১
২২মঙ্গোলিয়া০১০১
২৩পোল্যান্ড০১০১
২৪তিউনিসিয়া০১০১
২৫ভারত০০২২
২৬মলদোভা০০২২
২৭ক্রোয়েশিয়া০০১১
২৮মিশর০০১১
২৯হাঙ্গেরি০০১১
৩০আয়ারল্যান্ড০০১১
৩১মেক্সিকো০০১১
৩২স্লোভাকিয়া০০১১
৩৩স্পেন০০১১
৩৪সুইজারল্যান্ড০০১১
৩৫তুরস্ক০০১১
৩৬ইউক্রেন০০১১
সর্বমোট (৩৬ দেশ)৪৫৪৬৫১১৪২

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102