শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

কোটা কোনো ইস্যু নয়, তাদের উদ্দেশ্য দেশটা ধ্বংস করে ফেলা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৩৯ এই পর্যন্ত দেখেছেন

সম্প্রতি সরকার চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ঘিরে যে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে সেটাকে জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আন্দোলনের পেছনে জামায়াত-শিবিরকে প্রধানত দায়ী করে সরকারপ্রধান বলেছেন, আসলে কোটা কোনো ইস্যু নয়, তাদের উদ্দেশ্য দেশটাকে ধ্বংস করে ফেলা।

সোমবার (২৯ জুলাই) বিকেলে গণভবনে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে নাশকতার নিন্দা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এখানে ওই শিবির, ছাত্রদল, বিএনপি-জামায়াত এরাই কিন্তু এবং জঙ্গি এরা। এই জঙ্গিরাই কিন্তু আজকে আমাদের ওপর থাবা দিয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, আসলে এটা কোনো রাজনৈতিক কিছু না। এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। একেবারে জঙ্গিবাদী কাজ।

14-dol2কোটা কোনো ইস্যু নয় দাবি করে আওয়ামী লীগ সভাপতি বলেন, এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে, কোটা কোনো ইস্যু না। একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের সেবা দেয়, যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে, সেটাই ধ্বংস করা। অর্থাৎ বাংলাদেশটাকেই যেন ধ্বংস করে ফেলা।

এ সময় প্রধানমন্ত্রী তার সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে বলেন, বাংলাদেশে উন্নয়ন হয়েছে, উন্নয়নের ফলে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী একটি মর্যাদার আসন পেয়ে গেছে। বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে চলে। সবাই সম্মানের চোখে দেখে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি, আর্থ-সামাজিক উন্নয়নের মধ্য দিয়ে, অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102