শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১৪২ এই পর্যন্ত দেখেছেন

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এরই মধ্যে ভোট শেষ ফলাফল প্রকাশ করা হয় সোমবার (২৯ জুলাই) ভোরে। নির্বাচনে ৫১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় মেয়াদের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। এদিকে মাদুরোর দল সমাজতান্ত্রিক পিএসইউভি টানা ২৫ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছে।

দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিলের (সিএনই) প্রধান এলভিস আমোরোসো জানান, গণনা করা ৮০ শতাংশ ভোটের মধ্যে ৫১ দশমিক ২০ শতাংশ পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাদুরো আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী এদমুন্দো গনসালেস পেয়েছেন ৪৪ দশমিক শূন্য ২ শতাংশ ভোট।

অন্যদিকে দেশটির নির্বাচনে ২ কোটি ১০ লাখ নিবন্ধিত ভোটার রয়েছে। এই নির্বাচনের মাধ্যমে ১১ বছর ধরে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরো আবারও ক্ষমতায় আসেন।

আগের দুটি নির্বাচনে (২০১৩ ও ২০১৮) বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস জিতেছিলেন। মাদুরো তৃতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা ২০২৫ সালে শুরু হয়ে ছয় বছর চলবে। তিনি বাম ও গণতান্ত্রিক দলগুলোর একটি বিশাল জোটের নেতৃত্ব দিচ্ছেন, যারা ২৫ বছর আগে সংঘটিত বলিভারিয়ান বিপ্লবকে রক্ষা করতে একত্র হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102