শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

বেনজীর আহমেদের বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর ৩৫০টি বাড়ির তথ্য তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১৩৩ এই পর্যন্ত দেখেছেন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে যুক্তরাজ্যের ৩৫০টি বাড়ির বিষয়ে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। বেনজিরের দুর্নীতির তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়ে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিজ নামে যুক্তরাজ্যে ৩৫০টি বাড়ি থাকার খবর গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টির অনুসন্ধান চেয়ে এক আইনজীবী হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বিষয়টি তদন্তের নির্দেশ দেয়।

এদিকে, রবিবার (২৮ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের দ্বৈত বেঞ্চে সাবেক আইজিপি বেনজীরের নামে প্রতিবেদন জমা দিয়েছে দুদক। অস্বাভাবিক লেনদেনের বিষয়টি দুদকের অনুসন্ধানকারী দল খতিয়ে দেখছে। পাশাপাশি দেশের বাইরে আরও কিছু রয়েছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দুদক।

গত ২৩ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন দিতে দুদককে নির্দেশ দেন হাইকোর্ট।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102