সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

বঙ্গবন্ধুর আদর্শ-দর্শন অমর-অক্ষয়: প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন অমর ও অক্ষয়। তিনি আমাদের চেতনার জায়গা থেকে সঙ্গ দিয়ে যাচ্ছেন, দিয়ে যাবেন অনন্তকাল। নিরন্তর সাহস ও অনুপ্রেরণা দিচ্ছেন আমাদের বিস্ময়কর উন্নয়ন অগ্রযাত্রায়। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার সব স্বপ্ন আর দর্শন আজ বাস্তবায়িত হতে চলেছে, দেশ আবার সঠিক পথে ফিরেছে। বাংলাদেশ আজ বিশ্বসভায় ফিরে পেয়েছে তার কাঙ্ক্ষিত মর্যাদা।জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৪ আগস্ট) বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত ‘চিরঞ্জীব মুজিব’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বাঙালির মুক্তির সংগ্রামের প্রাণপুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়ন দর্শন ছিল এদেশের মাটি-জল-হাওয়া সহজাত। এই দর্শন বাঙালির স্বকীয়তাকে ধারণ করে এবং বাঙালির আত্মজাগরণের প্রেরণাকে উদ্দীপ্ত করে। বঙ্গবন্ধুর বৈপ্লবিক নেতৃত্ব ও দর্শনের কল্যাণেই মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াতে শুরু করে, দেশ যাত্রা শুরু করে উন্নয়নের অভিযাত্রায়।প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন বাস্তবায়নে তার প্রিয় কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। বাংলাদেশের ব্যাপক আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে তিনি বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনকে দৃশ্যমান করে তুলেছেন পৃথিবীর কাছে। জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তোলার জন্য অক্লান্তভাবে কাজ করছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, গৃহহীন মানুষকে গৃহদান কর্মসূচি, শতভাগ বিদ্যুতায়ন, খাদ্যে স্বনির্ভরতা অর্জন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, তথ্য প্রযুক্তির প্রসার, আর্থসামাজিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নের ফলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নীত হয়েছে মধ্যম আয়ের দেশে। সারাবিশ্বে বাংলাদেশ আজ এক উন্নয়ন বিস্ময়ের নাম।বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহির মোহাম্মদ জাবেরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। এছাড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102