শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

তীব্র তাপপ্রবাহে ইরানের সব প্রতিষ্ঠান বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১২৫ এই পর্যন্ত দেখেছেন

তীব্র তাপপ্রবাহের মুখোমুখি ইরান। পরিস্থিতি মোকাবিলায় দেশটির সকল ব্যাংক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রবিবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় জরুরি পরিষেবা জানিয়েছে, শুক্রবার থেকে প্রচণ্ড গরমে হিটস্টোকসহ তাপজনিত অসুস্থতা নিয়ে কমপক্ষে ২২৫ ইরানি হাসপাতালে ভর্তি হয়েছেন।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত এবং বিদ্যুৎ বাঁচাতে রবিবার ব্যাংক, অফিসসহ সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এর আওতামুক্ত থাকবে।

অন্যদিকে ইরানের জরুরি পরিষেবার মুখপাত্র বাবাক ইয়েকতাপারাস্ত জনগণকে সকাল ১১টা থেকে বিকাল ৫টার মধ্যে বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছেন।

ইরানের কর্মকর্তারা শনিবার বলেছেন, তাপপ্রবাহের কারণে দেশব্যাপী বিদ্যুতের ব্যবহার সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। বৃহস্পতিবার দেশটিতে ৭৯ হাজার মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ ব্যবহার হয়েছে বলেও জানান তারা।

ইরনার প্রতিবেদনে আরও বলা হয়, আগামী চার দিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে, যদিও সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে দেশটির আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি বলছে, রবিবার রাজধানী তেহরানের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর দালগানে তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

তাসনিম বলছে, শুক্রবার থেকে ইরানের ৩১টি প্রদেশের মধ্যে অন্তত ১০টিতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102