শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে

সহিংসতায় ১৪৭ জন মারা গেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১১৫ এই পর্যন্ত দেখেছেন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সহিংসতায় ৫০০ জনের মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। হাসপাতাল সূত্রসহ থেকে এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।

রোববার (২৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মৃতের সংখ্যা নির্ণয়ে আরও অনুসন্ধান চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিহতদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ কিংবা কোন পেশার মানুষ কতজন- সেটি নির্ধারণের কার্যক্রমও চলছে। পরবতীতে যাচাই-বাছাই করে নতুন তালিকা প্রকাশ করা হবে।

ছাত্রনেতাদের আটক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তাহীনতায় থাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি হেফাজতে নেয়া হয়েছে। তাদের গ্রেপ্তার করা হয়নি। নিরাপত্তা ঝুঁকিমুক্ত হওয়ার পরেই তাদের ফিরিয়ে দেয়ার কথা চিন্তা করা হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102