মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

দোষীদের বিচারে দলমত দেখা হবে না: আমু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন

১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে দল মত নির্বিশেষে আহত ও নিহতদের পরিবারকে সহযোগিতা করবে সরকার।

আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নিয়ে বের হওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার ক্ষেত্রে যেমন কে কোন দল করল সেটা বিবেচনায় আনা হবে না। তেমনি দোষীদের বিচারের ক্ষেত্রেও দলমত দেখা হবে না।

তিনি বলেন, আহতরা যেন প্রয়োজনীয় চিকিৎসা পান, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের তালিকা প্রকাশ করা হলে তাদের পরিবারের পাশে দাঁড়াবে সরকার।

এর আগে ১৪ নেতারা হাসপাতালে ভর্তি থাকা কয়েকজন রোগীর খোঁজখবর নেন ও তাদের সঙ্গে কথা বলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102