বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

যুক্তরাজ্যের ম্যানচেস্টার

বিমানবন্দরে যাত্রীকে লাথি মেরে বরখাস্ত পুলিশ কর্মকর্তা

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন

বিমানবন্দরে এক যাত্রীকে মাথায় লাথি মেরে ও পা দিয়ে চেপে ধরে আহত করেছেন এক পুলিশ কর্মকর্তা। গত মঙ্গলবার যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দরে এ ঘটনা ঘটে। যার ভিডিও ওই রাতেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায়, মঙ্গলবার ম্যানচেস্টার বিমানবন্দরের টার্মিনাল-২-এ মাটিতে শুয়ে পড়া এক ব্যক্তির দিকে ইউনিফর্ম পরা এক পুরুষ কর্মকর্তা এগিয়ে যান। এরপর তার মাথায় দুবার লাথি মারেন।

তবে কোন কারণে ওই পুলিশ কর্মকর্তা উত্তেজিত হন ও যাত্রীকে আক্রমণ করেন তা স্পষ্ট হয়নি।এদিকে ভিডিও ভাইরালের পর স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ পরিস্থিতিতে ঘটনার তিন দিনের মাথায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) এ তথ্য নিশ্চিত করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি

তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেনি জিএমপি। ভুক্তভোগীর নাম ওমর মিনহাজ জানা গেছে।

বিমানবন্দরে যাত্রীকে লাথি মেরে বরখাস্ত পুলিশ কর্মকর্তা 

বিবিসি জানিয়েছে, ওমর মিনহাজ নামের ওই যাত্রী যুক্তরাজ্যের লিডস শহর থেকে পরিবারের সঙ্গে ম্যানচেস্টারে যাচ্ছিলেন। টার্মিনালে পুলিশ কর্মকর্তারা তার দিকে এগিয়ে এলে কোনো একটি বিষয় নিয়ে সেখানে হাতাহাতি শুরু হয়। এরপর তাকে মাথায় লাথি মেরে ও পা দিয়ে চেপে ধরেন এক পুলিশ কর্মকর্তা।

ঘটনার পরদিন (বুধবার) রাতে ইংল্যান্ডের রচডেল থানার সামনে কয়েক শ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের তথ্য নিশ্চিত করে তাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ম্যানচেস্টারের মেয়র মেয়র অ্যান্ডি বার্নহ্যাম।

ম্যানচেস্টার বিমানবন্দরের ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ‘জনগণের উদ্বেগ আমরা পুরোপুরি বুঝতে পারছি। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি দেখছেন।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, ‘এ ঘটনার ব্যাপক ক্ষোভ আমি বুঝতে পারছি। পুলিশকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছি।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102