মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সকল দলকে নিয়ে ‘জাতীয় ঐক্যের’ আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১৩৮ এই পর্যন্ত দেখেছেন

ন্যূনতম একদফা ও শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য “জাতীয় ঐক্যের” আহ্বান করেছে বিএনপি।

শুক্রবার (২৬ জুলাই) মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি এই আহ্বান জানায়। সেখানে বলা হয়, জাতির ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম একদফার ভিত্তিতে এবং দাবীতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে  ঐক্যবদ্ধ হয়ে একটি “জাতীয় ঐক্য” গঠনের আহ্বান জানানো হচ্ছে।

ফখরুল বলেন, আমরা বিএনপি’র নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সকল শরীকদল ও জোট, বাম-ডান সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি ও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি।

সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারনে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে।শীঘ্রই সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে। সেখানে জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102