বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

কানাডায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে, বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১০৯ এই পর্যন্ত দেখেছেন

কানাডার পশ্চিমাঞ্চলীয় পর্যটন শহর জ্যাসপা ভয়াবহ দাবানলে পুড়ছে। আগুনে বিভিন্ন ভবন রক্ষায় ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জ্যাসপার আলবার্টা প্রদেশের জ্যাসপার ন্যাশনাল পার্কের মাঝখানে অবস্থিত। এই শহর ও পার্কে বছরে প্রায় দুই মিলিয়নেরও বেশি পর্যটকের সমাগম ঘটে। খবর রয়টার্সের।

তবে সোমবার পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কর্মকর্তাদের অনুমান, তখন পার্কে ১৫ হাজার দর্শনার্থী ছিল।

এদিকে এনভায়রনমেন্ট কানাডা বৃহস্পতিবার ১০ থেকে ২০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এতে দাবানল নিয়ন্ত্রণ করতে দমকলকর্মীদের সহায়তা হতে পারে।

চলতি বছরের এপ্রিলে দেশটির সরকার বলেছিল, উচ্চ তাপমাত্রা এবং বনাঞ্চল শুকিয়ে যাওয়ায় চলতি বছরটি কানডার জন্য দাবানলের জন্য সবচেয়ে খারাপ বছর হতে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন, জ্যাসপারে দাবানলে আগুনের শিখা ৪০০ ফুট উচ্চতায় উঠেছে এবং মিনিটে ১৫ মিটার বেগে ছড়িয়েছে।

এক বিবৃতিতে পার্কস কানাডা বলেছে, অনলাইনে ছড়ানো ছবি ও ভিডিওতে দেখা গেছে, শহরের ভেতরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

শহরের এতো ক্ষয়ক্ষতির পরেও জনগণকে রক্ষা করা গেছে এটা আপাতত গুরুত্বপূর্ণ বিষয়, জ্যাসপার মেয়র রিচার্ড আয়ারল্যান্ড কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেছেন।

আগুনে ধ্বংস হওয়া ভবনগুলোর মধ্যে একটি ছিল শহরের দক্ষিণে ম্যালিগেন লজ হোটেল।

রেস্তোরাঁর মালিক ক্যারিন ডেকোর সিবিসিকে বলেন, এটা খুবই দুঃখজনক, এতগুলো পরিবার ও মানুষ শুধু তাদের জিনিসপত্রই হারায়নি, তাদের জীবিকা ও একটি সুন্দর পার্কও হারিয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102