শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

ফিফা র‍্যাংকিংয়ে সেরা আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়?

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১২৮ এই পর্যন্ত দেখেছেন

কোপা আমেরিকার ২০২৪ সালের আসরের শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। এখনো কাটেনি জয়ের রেশ। এর মধ্যেই আরেকটি সুখবর পেল লিওনেল স্কালোনির দল।  ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো তারা। আর্জেন্টিনার আনন্দের দিনে ব্রাজিল পিছিয়েছে এক ধাপ।

সদ্যই শেষ হয়েছে কোপা আমেরিকা ও ইউরোর আসর। আসর দুটো শেষে র‍্যাংকিং হালনাগাদের কাজে নেমেছে ফিফা। তাতে উন্নতি হয়েছে ইউরো চ্যাম্পিয়ন স্পেনেরও। তারা এক লাফে পাঁচ ধাপ এগিয়ে আট থেকে তিনে উঠে এসেছে।

ইউরোর সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। এক ধাপ এগিয়ে পাঁচ থেকে চারে উঠে এসেছে ইউরোতে রানার্স-আপ ইংল্যান্ড। উল্টো হয়েছে ব্রাজিলের ক্ষেত্রে। কোপার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা চার থেকে নেমে অবস্থান করেছে পাঁচে।

তিন ধাপ পিছিয়ে ছয়ে অবস্থান করেছে একসময়ে রাজত্ব করা বেলজিয়াম। সাতে অবস্থান করেছে ইউরোপের আরেক দল নেদারল্যান্ডস। দুই ধাপ পিছিয়ে ছয় থেকে আটে নেমে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। কলম্বিয়া তিন ধাপ এগিয়ে উঠে এসেছে নয়ে। সেরা দশের সবশেষ দল হিসেবে আছে ইতালি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102