রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

টিকা নিয়ে সত্য-মিথ্যা ইস্যু খোঁজার অপপ্রয়াস চলছে : কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: গণটিকা নিয়ে সত্য-মিথ্যার বেসাতি করে ইস্যু খোঁজার অপপ্রয়াস চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।ওবাদুল কাদের বলেন, ‘১৫ আগস্ট নির্মম হত্যাযজ্ঞ চালিয়েও প্রতিক্রিয়াশীল চক্র থেমে থাকেনি, তারা ৩ নভেম্বর জাতিকে নেতৃত্বশূন্য করতে কারা অভ্যন্তরে হত্যা করেছিল জাতীয় চার নেতাকে। এরপর ষড়যন্ত্র পেয়েছে নবরূপ। পরবর্তীতে প্রকাশ্য দিবালোকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একুশে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল সন্ত্রাসবিরোধী সমাবেশে।’তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার করোনার শুরু থেকেই নানা সীমাবদ্ধতা নিয়ে সংকট মোকাবিলা করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তার দূরদর্শী নেতৃত্বে প্রথম ঢেউ মোকাবিলা করেন। দ্বিতীয় ঢেউয়ে জীবন ও জীবিকার মাঝে ভারসাম্যমূলক পদক্ষেপ নেয়ার মাধ্যমে তিনি এ চ্যালেঞ্জ মোকাবিলা করছেন।’গণটিকা কার্যক্রম বাস্তবায়ন এবং সরবরাহ নিয়ে যেসব কথা উঠছে তা বাস্তবে গ্রহণযোগ্য নয় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বর্তমানে বিভিন্ন দেশ ও উৎস থেকে টিকা আসছে, আগামী ছয় মাস টিকা আসা অব্যাহত থাকবে।’তিনি বলেন, ‘গণটিকা কার্যক্রমে জনমানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক, কিন্তু কেউ কেউ গণটিকা গ্রহণে জনগণের এ আগ্রহ ভালো চোখে দেখছে না। তারা এ নিয়ে সত্য-মিথ্যার বেসাতি করে ইস্যু খোঁজার অপপ্রয়াস চালাচ্ছে।’কাদের বলেন, ‘গণটিকা কার্যক্রম অব্যাহত থাকবে। একদিকে টিকা আসতে থাকবে অপরদিকে টিকা প্রদান অব্যাহত থাকবে। টিকা নিয়ে কোনো সংকট নেই, আগামীতেও হবে না।’ তিনি এ নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার জন্য অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানান।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসক সমাজকে মানবসেবার ব্রত নিয়ে মানুষের পাশে থাকা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘একজন অসহায় মানুষের রোগমুক্তি হলে এবং খেটে খাওয়া মানুষ খেতে পারলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।’বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।সভায় আরও বক্তব্য রাখেন স্বাচিপের সভাপতি ডা. ইকবাল আর্সেনাল, সাধারণ সম্পাদক ডা. এমএ আজিজ, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102