শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় জমি সংক্রান্ত বিষয়ে উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত

মোঃ খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১২৮ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় জেলার তেতুলিয়ায় উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জমি-সংক্রান্ত জটিলতা নিয়ে মানুষের কষ্ট দূর করতে তেঁতুলিয়ায় সরাসরি ভূমি সেবা বিষয়ক তথ্য ও পরামর্শ দিতে এবং জনগণের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ গ্রহণের জন্য ভূমি সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুলাই ) তেতুলিয়া উপজেলা পরিষদের উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানি পরিচালনা করেন তেতুলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি। গণশুনানিকালে উপস্থিত ছিলেন পঞ্চগড় -১ আসনের  সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দীন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তৌহিদ হাসান তুহিন, তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সুজয় কুমার রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী মন্ডল, উপজেলা সাব-রেজিস্টার মোঃ সিরাজুল ইসলাম সহ সরকারী অফিসে অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

গণশুনানিতে তেতুলিয়ায় উপজেলার বাংলাবান্ধা ইউপির বিভিন্ন গ্রামের আগত সেবাপ্রার্থীর জমিসংক্রান্ত বিভিন্ন ভোগান্তির কথা শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ ব্যাপারে তেতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দীন খান জানান দীর্ঘ ৩০ বছরেও ভূমি জটিলতার সমাধান হয়নি। ভূমি অফিসে গিয়ে দিনের পর দিন ধরনা দেন। অনেকের  সামর্থ্য নেই । গণশুনানিতে ভূমি জটিলতার নিষ্পত্তি করা হবে। ২২ টি অভিযোগ পেয়েছি। জমি–সংক্রান্ত বিষয়ে উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102