রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চালু হলো সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৭৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চালু হয়েছে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা।

ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন নামে একটি সংগঠন তাদের নিজেদের অর্থায়ন এবং উদ্যোগে এ ব্যবস্থা চালু করে।শনিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এই কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহাদ বাদশাহ।এ সময় ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের দৌলতপুর শাখার সভাপতি হারুন অর রশিদ বলেন, উপজেলায় করোনা পরিস্থিতি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সামাজিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম তুহিন বলেন, এই ব্যবস্থা চালু হওয়ায় হাসপাতালের ৩৮টি বেডে নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবারহ করা যাবে।সংসদ সদস্য অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহাদ বাদশাহ বলেন, করোনা আক্রান্ত রোগী বাড়ার সঙ্গে সঙ্গে দৌলতপুর হাসপাতালে ব্যাপক ভাবে অক্সিজেনের চাহিদা দেখা দেয়। এরই মধ্যে অনেক সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠান শতাধিক অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। তবে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালু হওয়ায় এখন থেকে রোগীদের সেবা দেয়া আরও সহজ হবে।অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন দৌলতপুর শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102