শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

ইতিহাস জানে না, তাই রাজাকার বলতে তাদের লজ্জাও করে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৮৪ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা ইতিহাস জানে না, তাই রাজাকার স্লোগান দিতে তাদের লজ্জা হয় না। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীদের কথা উল্লেখ করেন তিনি।

May be an image of 5 people and text

সোমবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মন্ত্রণালয়-বিভাগে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

May be an image of 1 person, studying, dais and text that says 'ุ प มกตนเหปอย 産進 বঙ্গবনদৃকননয়া প্রধানমতরী শেখ হাসিনা সোমবার (১৫ জবুলাই ২০২৪) প্রধানম্রীর কার্মালয়ে বামিক কর্মসম্পদত চাক্ত (এপিত্) সবাক্ষর বুন্ধাচার পুরক্ষার প্রদান অনুষ্ানে বক্ত্বয রাখেন. ইয়াসিন কবির জুয়া/ফোকাস বাংলা নিউজ্'

প্রধানমন্ত্রী বলেন, কোটাবিরোধী আন্দোলনের নামে যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না তারা কোন চেতনায় বিশ্বাস করে? তারা কী শিক্ষা পেয়েছে?

May be an image of 5 people, dais and wedding

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি রোধে সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

নিজ নিজ কর্মস্থলে জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ নিয়ে শেখ হাসিনা বলেন, ওপর থেকে নীচ পর্যন্ত জবাবদিহিতা না থাকলে কাজ সঠিকভাবে শেষ হয় না। সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

তিনি বলেন, সব মন্ত্রণালয়ের নীচ দিকেও অনিয়ম-দুর্নীতি হয়। এজন্য নজরদারি রাখতে হবে। সরকারি কাজে দুর্নীতি বন্ধ করতে হবে। স্বচ্ছতার সঙ্গে কাজ করলে পুরস্কৃত করা হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102