বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

রেকর্ড অভিবাসনে জনসংখ্যার বিপুল বৃদ্ধি দেখছে ইংল্যান্ড

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১০২ এই পর্যন্ত দেখেছেন

২০২৩ সালে রেকর্ড সংখ্যক অভিবাসী আগমনের জেরে জনসংখ্যার উল্লম্ফন ঘটেছে যুক্তরাজ্যের দুই রাজ্য ইংল্যান্ড এবং ওয়েলসে। দেশটির সরকারি পরিসংখ্যান দপ্তর সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের গোটা বছর এ দুই রাজ্যে আগমন ঘটেছে মোট ৬ লাখ ১০ হাজার অভিবাসীর। এর আগে ১৯৪৮ সালের পর কোনো এক বছরে এত সংখ্যক অভিবাসীর আগমন ঘটেনি। এই বিপুল সংখ্যক অভিবাসীর আগমনের জেরে ২০২৩ সালের মাঝামাঝি পর্যায়ে যুক্তরাজ্যের মোট জনসংখ্যা পৌঁছেছিল ৬ কোটি ৯০ লাখে। এটিও একটি রেকর্ড। কারণ এর আগে কখনও জনসংখ্যা এত সংখ্যক বাড়েনি।

তবে ২০২৩ সালে দেশটিতে অভিবাসী আগমনের হার আগের বছরের তুলনায় হ্রাস পেয়েছে। পরিসংখ্যান দপ্তরের রেকর্ড অনুযায়ী, ২০২২ সালে যুক্তরাজ্যে রেকর্ড ৭ লাখ ৬৮ হাজার অভিবাসীর আগমন ঘটেছিল। ২০২৩ সালে তা ১০ শতাংশ কমে পৌঁছায় ৬ লাখ ২২ হাজারে।

২০২২ সালে যুক্তরাজ্যের মোট জনসংখ্যা ছিল ৬ কোটি ৮৫ লাখ। ২০২৩ সালের পুরো বছরের জনসংখ্যার তথ্য এখনও জানায়নি পরিসংখ্যান বিভাগ।

পরিসংখ্যান দপ্তরের তথ্য আরও বলছে, যুক্তরাজ্যের মোট জাতীয় উৎপাদন বা জিডিপি ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে হ্রাস পেয়েছে দশমিক ৭ শতাংশ। কিন্তু এই হ্রাসের ঘটনা অভিবাসীদের আগমনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারেনি।

যুক্তরাজ্যে রাজনৈতিক ও সামাজিকভাবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু অভিবাসীদের আগমণ নিয়ন্ত্রণ। ২০১০ সালে এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল কনজারভেটিভ পার্টি। সদ্য শেষ হওয়া নির্বাচনে ভূমিধস বিজয় পাওয়া লেবার পার্টিও অভিবাসী ইস্যুতে পূর্বসূরী কনজারভেটিভ পার্টির মতো কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে। সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102