মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

পঞ্চগড় জেলার

বোদা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

বোদা সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার বোদা উপজেলা হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।  বোদা উপজেলা হাসপাতালে
 তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী ঢাকার বাইরের জেলার হাসপাতালগুলোর সেবার মান ও সমস্যা দেখতে এ পরিদর্শন করছেন বলে জানান।
চিকিৎসক সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঢাকাসহ সারাদেশে চিকিৎসক সংকট রয়েছে। আমরা চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করছি। কোন চিকিৎসক কোন হাসপাতালে কতদিন থাকবেন আমরা সে লক্ষ্যে কাজ শুরু করেছি। এজন্য আমি সারাদেশের হাসপাতালগুলো পরিদর্শন করছি। পরিদর্শন শেষে ঢাকায় ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
তিনি আরও বলেন, ‘দেশের হাসপাতালগুলো চিকিৎসার ক্ষেত্রে স্বাবলম্বী হলে সাধারণ মানুষকে ঢাকায় চিকিৎসার জন্য যেতে হবে না। তখন তারা নিজ জেলায় উন্নতমানের চিকিৎসা গ্রহণ করতে পারবেন।’
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমি একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্য সুরক্ষা আইন করেছি। তাই আমি চিকিৎসকের পাশাপাশি রোগীকেও নিরাপত্তা দেবো।’
এ সময় পঞ্চগড় জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ও পঞ্চগড় জেলার সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান  উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালে সেবা নিতে এসে কোনো রোগী যেন অবহেলার শিকার না হয়, সেদিকে সংশ্লিষ্ট সকলকে খেয়াল রাখতে হবে।
নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102