বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩৭৩ এই পর্যন্ত দেখেছেন

সিলেট অফিস: মরণঘাতক ভাইরাস কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক আরোপিত চলমান লকডাউন কর্মসূচিতে সংকটে পতিত জাতিবর্গের উদ্দেশ্যে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলাধীন দমদমা গ্রামের ধর্মপ্রাণ উপাসক স্বর্গীয় সুদর্শন বড়ুয়া এবং ত্বদীয় স্ত্রী স্বর্গীয় পারুল বডুয়া স্মরণে তাদের সুযোগ্য সন্তান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ( বাবৌযুপ)র জাতীয় কমিটির মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়ার অর্থায়নে গত ১৩ আগস্ট২০২১ (শুক্রবার) জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সভাপতি, দৈনিক ইনফো বাংলা ব্যুরো প্রধান,উৎফল বড়ুয়ার সভাপতিত্ব্রে নগরীর লামাপাড়া ঘাসিঠুলা এলাকায় ৩৫টি অসহায় পরিবারকে খাদ্য সহায়তাদান করা হয়।খাদ্য সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব,।অনুষ্টানের উদ্বোধন করে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন’র প্রতিষ্টাতা আহবায়ক মোঃ শহীদুল ইসলাম, সমাজ কর্মী মোঃ হুমায়ুন কবির, আব্দুল মালেক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা সাধন কুমার চাকমা, অংশুপ্রু মারমা, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, পলাশ বড়ুয়া, শিমুল বড়ুয়া, সুপ্লব বড়ুয়া, ইমন বড়ুয়া, লুনা বড়ুয়া, শেলু বড়ুয়া, বেলাল হোসেন, অপরাজিত বড়ুয়া অহন, সীমান্ত বড়ুয়া জয়, শাহারিয়ার ইসলাম, শিপন আহমেদ, কায়উম আহম্মেদ, মুবাশ্বির আলম, নাহিদা আরজু ফাইজিয়া প্রমুখ। খাদ্য সহায়তা কর্মসুচি বাস্তবায়নে সার্বিক সহয়োগীতায় ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট অঞ্চল।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্য বলেন, বৈশ্বিক মহামিরি করোনা কালীন সময়ে সকলকে এব্যাপার সচেতন থাকতে হবে, বিধি নিয়ম মেনে চলতে হবে, সব সময় মাস্ক ব্যবহার করা ও যথাসময়ে সকলকে করোনা টিকা নেওয়ার জন্য আহ্বান জানান। খাদ্য সহায়তার কথা উল্লেখ করে বক্তাগণ বলেন, এখন আমাদের প্রয়োজন নৈতিকতা সম্পন্ন আলোকিত মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ। আর আমরা সবাই যদি নৈতিকতা সম্পন্ন আলোকিত মানবিক গুণাবলি সম্পন্ন হয়ে স্ব স্ব অবস্থান থেকে দেশে গরীব, দুঃখী ও অসহায় মানুষের কল্যানে এগিয়ে আসি তাহলে সম্ভাবনার বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যাবে।রইবে না দারিদ্রতা । আসুন সকলে মিলে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এক সাথে দেশের স্বার্থে কাজ করি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102