রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

যানজটের শহর নবীগঞ্জ! নীরব প্রশাসন

এম,এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১১২ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ পৌর শহরে যানজট তীব্র আকার ধারন করেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে লেগেই থাকে যানজট। অসহনীয় এই যানজটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী, পথচারী ও শিক্ষার্থীসহ যাত্রীসাধারণকে। শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ থাকলেও যানজট নিরসনে নেই কার্যকরী ভূমিকা। প্রশাসন থেকে যানজট নিরসনে নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও কোনোটিই কাজে আসেনি। যানজটের মাত্র দিন দিন বেড়েই চলেছে।

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাসপাতাল সড়ক, শেরপুর রোড, ওসমানী রোড ও থানা পয়েন্টে ঘন্টার পর ঘন্টা লেগে থাকে যানজট। নিয়মনীতির তোয়াক্কা না করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই যত্রতত্র গড়ে উঠেছে সিএনজি অটোরিক্সা, টমটম ও বাস ষ্ট্যান্ড। যেখানে সেখানে ব্যাটারিচালিত অটোরিক্সা-মিশুক ও সিএনজি পার্কিং করে যাত্রী উঠানামা করা হচ্ছে। সড়কে যানবাহন দাঁড় করিয়ে পণ্য উঠানামা করানো নিত্য দিনের ঘটনা। বিভিন্ন স্থানে মূল সড়কের উপর বড় ট্রাক দাড় করিয়ে মালামাল লোড-আনলোড করা হচ্ছে, এসব দেখেও দেখছেন না ট্রাফিক পুলিশের সদস্যরা।
সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের ভিতর ট্রাক-লড়ি প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হলেও ট্রাফিক পুলিশের সামনেই শহর দিয়ে যাতায়াত করছে ট্রাক লড়িসহ অবৈধ দানবরূপি ট্রাক্টর। অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দানবরূপী অবৈধ ট্রাক্টর চলাচলের কারণে সড়কগুলোতেও ভাঙ্গন দেখা দিচ্ছে।
শহরবাসীর ভাষ্য, পুলিশ মাঝে মধ্যে চেকপোষ্ট বসিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরণের যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করে বৈধ কাগজপত্র না থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু পথচারিদের আতঙ্ক এসব অবৈধ ট্রাক্টর চলার ক্ষেত্রে চালক ও মালিকদের বিরুদ্ধে রহস্যজনক কারণে আইনগত ব্যবস্থা নেয়া বা বিধি নিষেধ করছেন না পুলিশ।
তীব্র যানজটের কারনে অফিসগামী এবং জরুরী প্রয়োজনে বাইরে আসা যাত্রীসাধারনের গন্তব্যে পৌছাতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে যানজটের ফলে অফিসগামী ও যাত্রী সাধারনের আরোহী যানবাহনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে চাকুরীজীবিরা নির্দিষ্ট সময়ে অফিসে পৌছাতে পারছে না অন্যদিকে শহরে আগত জরুরী প্রয়োজনে আশা যাত্রী সাধারন, স্কুল কলেজগামী শিক্ষার্থীরা এবং রোগী বহনকারী এ্যাম্বুলেন্সকে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
জ্যাম এ  আটকে থাকা  শিক্ষক রুবেল আহমদ বলেন, শহরে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। শহরের ৫-১০ মিনিটের পথ পাড়ি দিতে এক-দেড় ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
কলেজ ছাত্রী শাম্মী আক্তার বলেন, যানজটের তীব্রতা এতোই যে হেটেও চলাচল করা যায়না। রাস্তা পারাপার হতে অনেক্ষন অপেক্ষা করতে হয়।
মিশুক চালক তালেব আলী বলেন, ভিড়ের জন্য গাড়ি চলাতে কষ্ট হয়, আবার ব্যাটারির চার্জও কমে যায়। ঠিকমতো ভাড়া পাওয়া যায় না। অনেকেই এখন যানজটের কারনে হেটে চলাচল করে।

নবীগঞ্জ পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন, যানজট নিরসনে আমরা চেষ্টা করে যাচ্ছি। নবীগঞ্জ শহরের মধ্যে উন্নয়ন কাজ চলছে এ কারণে এখন যানজট বেশি হচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102