রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

নিজস্ব ঠিকানায় নবীগঞ্জ প্রেস ক্লাব

নবীগঞ্জ প্রতিনিধি
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১১৬ এই পর্যন্ত দেখেছেন
নিজস্ব ঠিকানায় ফিরে গেলো নবীগঞ্জ প্রেস ক্লাব।চড়াই উৎরাই বাঁধা বিপত্তি সহ অনেক প্রতিক্ষার পর অবশেষে নবীগঞ্জ প্রেসক্লাব এর নতুন ভবনে কার্যকরী কমিটির ৭ম সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার কার্যক্রম শুরু পূর্বে অনুষ্ঠানিক ভাবে শহরের নবীগঞ্জ সরকারী জে কে স্কুল রোডে নতুন ভবনের কার্যক্রম শুরু করেন নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি এম,এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার।
পরে ক্লাব সভাপতি এম,এ আহমদ আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সেলিম তালুকদার। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, মোঃ সরওয়ার শিকদার, বর্তমান সহ সভাপতি এম,এ মুহিত, যুন্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ শওকত আলী, সদস্য শাহ সুলতান আহমদ, এম মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম প্রমুখ।
সভায় জানানো হয়, স্বাধীনতার পর ১৯৭৮ সালে নবীগঞ্জ প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর দীর্ঘ ৪৬ বছর নবীগঞ্জের সাংবাদিকরা ভাসমান অবস্থায় ছিলেন। তাদের বসার কোন নির্দিষ্ট স্থান ছিলো না। ২০২৪ সালের কার্যকরী কমিটির ঐক্য বদ্ধ প্রচেষ্টায় জায়গা চিহিৃত করে নতুন ভবন নির্মান করা হলে, নবীগঞ্জ প্রেসক্লাব পেলো স্থায়ী ঠিকানা।
কমিটির সভায় নতুন ভবন নির্মানে সার্বিক সহযোগিতার জন্য হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া জাহির ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালামসহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102