মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৪৫ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন
করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
পঞ্চগড়বাসীর জন্য শেখ হাসিনার উপহার- এই আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেটর সেন্টার হবে পঞ্চগড়ের তরুণ-তরুণীদের স্মার্ট কর্মসংস্থানের ঠিকানা। খুব শিগগিরই গিগাবিট অপটিক্যাল নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশের জেলায় জেলায় স্বল্পমূল্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠানকে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার ইন্টারনেট সেবার দাম কমিয়েছে। পঁচাশি হাজার টাকার প্রতি এমবিপিএস ইন্টারনেট মাত্র ৬০ টাকায় আনা হয়েছে। এ জন্য দেশের নিম্নবিত্ত, মধ্যবিত্তসহ সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। এই ইন্টারনেট শক্তি ও তারুণ্য মেধার শক্তি কাজে লাগিয়ে সারা দেশে লার্নিং-আর্নিংসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দক্ষ হয়ে প্রত্যন্ত এলাকা থেকে এই জনশক্তি বিশ্বের বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছে।
পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরউল্লা, প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা প্রমুখ।
নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102